Showing posts with label National. Show all posts
Showing posts with label National. Show all posts

Sunday, October 14, 2018

প্রধানমন্ত্রী সৌদি যাচ্ছেন

প্রধানমন্ত্রী সৌদি যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী সৌদি যাচ্ছেন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আগামী মঙ্গলবার সৌদি আরবে যাচ্ছেন। পরদিন বুধবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে রিয়াদে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা রোববার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর এ নিয়ে চতুর্থবার সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সর্বশেষ এ বছরের এপ্রিলে সৌদি নেতৃত্বাধীন ২৩ দেশের যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-১’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি সৌদি আরব সফর করেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই শীর্ষ নেতার আলোচনায় ব্যবসা ও বিনিয়োগ, সৌদিতে বাংলাদেশের কর্মী নিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
রিয়াদের কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরে ব্যবসা ও বিনিয়োগের পাশাপাশি মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটিতে বাংলাদেশের কর্মী নিয়োগ ও তাঁদের সুরক্ষার বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে, যেসব বাংলাদেশির ফিরে আসার ঝুঁকি আছে, তাঁদের সেখানে কাজের সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানাবে বাংলাদেশ। এ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদি সমর্থন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কর্মকাণ্ডের মতো দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
এবার সৌদি সফরের সময় ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবনের উদ্বোধন করবেন। একই দিনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরদিন পবিত্র ওমরাহ পালন করবেন তিনি।

Saturday, October 6, 2018

খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে বিকেলে

খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে বিকেলে

খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে বিকেলে 


খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে বিকেলে
খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে চিকিৎসার জন্য কেবিন ব্লকের একটি কেবিন তৈরি রাখা হয়েছে। এরইমধ্যে কারাগারের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অবস্থান করছে।
পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়ার তিনটি লাগেজ ও হ্যান্ডবেগ নিয়ে যাওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এসব জিনিস নিয়ে যান বিএনপি চেয়ারপারসনের বাসার কেয়ারটেকার মাসুদ ও ড্রাইভার জলিল।
অন্যদিকে জেল সুপার ইকবাল কবির চৌধুরী বেলা ১১টার দিকে জেলখানার ভেতরে প্রবেশ করেন। এর কিছু সময় পরই কয়েকজন নারী কারারক্ষীকে কারাগারের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা।

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২ | BD NEWS

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২ | BD NEWS

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে খালিদ ও হিজবুল্লাহকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকালে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাব ১-এর উত্তরা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রাকিবুজ্জামান।