Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts

Sunday, October 14, 2018

চুম্বনের আগে... Imran Hasmi

চুম্বনের আগে... Imran Hasmi


চুম্বনের আগে... Imran Hasmi 


ইমরান হাশমি‘#মি টু’ অভিযান গ্ল্যামার জগতে একের পর এক মানুষের মুখোশ খুলছে। আর এই অভিযানকে ঘিরে ফিল্মি জগতে একের পর এক ব্যক্তি তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এ ব্যাপারে এবার মুখ খুললেন বলিউডের ‘সিরিয়াল কিসার’ নামে পরিচিত নায়ক ইমরান হাশমি। এই বলিউড তারকা পর্দায় যেকোনো সাহসী এবং চুম্বন দৃশ্যের জন্য জনপ্রিয়। ইমরান ‘#মি টু’ আন্দোলনকে সমর্থন করে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইমরান হাশমিঅভিনেত্রী তনুশ্রী দত্তর সঙ্গে ইমরান ‘আশিক বানায়া’ ছবিতে কাজ করেন। আর এই ছবির মাধ্যমে তনুশ্রীর সঙ্গে তাঁর পরিচয়। ইমরান হাশমি বলেন, তাঁর প্রযোজনা সংস্থা কোনোভাবেই এ ধরনের ঘটনাকে সমর্থন করে না। চুম্বনের দৃশ্য নিয়ে ইমরান বলেন, ‘কোনো চুম্বন অথবা অন্তরঙ্গ নাচের দৃশ্য শুট করার আগে আমরা একে অপরের (নায়ক-নায়িকা) সঙ্গে অনেকটা সময় কাটাই। আর আমরা প্রচুর কথা বলি। যখন দুজনের মনে হয় এই দৃশ্যের জন্য আমরা মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত, তখন সেই দৃশ্যটা করি। ছবির নায়িকার যদি কোনো বিষয়ে অস্বস্তি বা আপত্তি থাকে, তাহলে আমরা সেই দৃশ্য শুট করি না। এ ধরনের হেনস্তার ঘটনার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আর একটি কমিটিও গঠন করা উচিত।’
ইমরান হাশমিবলিউডে ‘#মি টু’ সাইক্লোন শুরু হয়েছে দিন কয়েক আগে। বলিউড অভিনেত্রী ও সাবেক ভারত সুন্দরী বলিউডের কিছু মানুষের মুখোশ টেনে ছিঁড়ে দেন। নানা পাটেকারের মতো অভিনেতার বিরুদ্ধে আওয়াজ তুলতে এতটুকু ভয় পাননি তনুশ্রী। ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তিনি যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। আর ঘটনাটি নানা পাটেকার ঘটিয়েছেন বলে তনুশ্রীর অভিযোগ। তনুশ্রীর আওয়াজকে আরও জোরদার করতে ধীরে ধীরে শামিল হচ্ছে একাধিক আওয়াজ। আরও নির্যাতিতা তাঁদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আজ প্রতিবাদ করছেন। তাই আজ অলোক নাথ, রজত কাপুর, পীযূষ মিশ্র, সুভাষ ঘাই, সুভাষ কাপুর, সাজিদ খান, অনু মালিক, অভিজিৎ, চেতন ভগত, কৈলাস খেরের মতো মানুষদের আসল চেহারা প্রকাশ্যে এসেছে। এমনকি অমিতাভ বচ্চন ও সালমান খানের মতো সুপারস্টারের দিকেও আঙুল উঠেছে।

Tuesday, August 21, 2018

২৮ লাখ | গাবতলীর হাটে ৪২মণ ওজনের | দাম ২৮ লাখ | বাজারের রাজা

২৮ লাখ | গাবতলীর হাটে ৪২মণ ওজনের | দাম ২৮ লাখ | বাজারের রাজা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে আসছে বিশাল বিশাল আকারের গরু। রাজধানীর গাবতলী হাটে এখন পর্যন্ত সবচেয়ে বড় গরুর তকমা জুটেছে 'বাজারের রাজা'র গায়ে।
হাটে ক্রেতাসহ উৎসুক জনতা ভিড় করছেন ষাড় গরুটি দেখতে। বিক্রেতা বাজারের এ রাজার দাম হাঁকছে ২৮ লাখ টাকা। ক্রেতাদের তরফ থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ১৮ লাখ টাকা।
গাবতলীর হাটের এবারের আর্কষণ ‘বাজারের রাজা’ নিজেই। আর কেনই বা হবে না। ‘বাজারের রাজা’ যে ৪২মণ ওজনের বিশালদেহী অস্ট্রেলিয়ার পিউর ফ্রিজিয়ান বিটের গরু। প্রথমে দেখলে অনেকেরই হঠাৎ মনে হতে পারে কোনো গরু নয় এ যেন আস্ত এক বিশাল হাতি। আর এমন বিশালদেহী ও ওজনের কারণে ‘হাটের রাজার’ ব্যাপারী আবেগাপ্লুত হয়ে তো বলেই ফেলেছেন এইটি নাকি এখন পর্যন্ত বাংলাদেশর সব থেকে বড় গরু।
বিশালদেহী গরুটি সম্পর্কে ব্যাপারী রাজু বলেন, ২০১৩ সালে ‘বাজারের রাজা’ জন্ম। পিউর ফ্রিজিয়ান বিটের এই গরুটি সরাসরি অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছে। বিগত ৫ বছরে ধরে গরুটিকে আমরা সিরাজগঞ্জের একটি খামারে লালন পালন করি।
তিনি বলেন, গরুটির নেট ওজন ১৭’শ কেজি অর্থাৎ সাড়ে ৪২ মন। আমরা শুক্রবার গরুটিকে হাটে তুলি। এর পর থেকে মানুষজনের ভিড় বেড়ে চলেছে। মানুষ জনের এমন ভিড় দেখে খুব গর্ব হচ্ছে আমাদের। আর মানুষজন ডাকে ‘বাজারের রাজা’। এর পর থেকে এই গরুর নাম ‘বাজারের রাজা’।
ইত্তেফাক/কেকে


কালো মানিকের খাবারের জন্য প্রতিদিন প্রায় হাজার খানেক টাকা ব্যয় করেছেন দুলাল। কালো মানিকের খাবারের তালিকায় আছে প্রতিদিন প্রায় পাঁচ কেজি ভেজানো ছোলা, গমের ভুসি এবং কাঁচা ঘাস।
ফ্যানের বাতাস ছাড়া কালো মানিক থাকতে পারে না। বিদ্যুৎ না থাকলে কালো মানিকের জন্য জেনারেটরের ব্যবস্থাও আছে। প্রতিদিন কয়েকবার করে গোছল করাতে হয় এই গরুটিকে। গোছলের পর আবার শুকনা কাপড় দিয়ে শরীরের পানি মুছে ফেলতে হয়। নাহলে ঠান্ডা লেগে যায় কালো মানিকের।
প্রায় বার বছর ধরে গরুর ব্যবসা ও লালন পালন করেন দুলাল মিয়া। কালো মানিক সমন্ধে জানতে চাইলে দুলাল জানান, ‘কালো মানিকের বয়স প্রায় চার বছর। গাবতলী হাটে আনার আগে মেশিনে গরুটিকে ওজন করলে ওজন পাওয়া হয় ১২শ কেজির একটু বেশি।’
দুলাল মিয়া কালো মানিকের দাম চাইছেন ২০ লাখ টাকা। ইতিমধ্যে ক্রেতারা ১২ লাখ টাকা পর্যন্ত দর-দাম করেছেন এই গরুটির। ১৫ লাখের কাছাকাছি দাম পেলেই কালো মানিককে বিক্রি করে দিবেন বলে জানান দুলাল।